বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনেও চাঁপাইনবাবগঞ্জে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট।আজ মঙ্লবার (২৩ সেপ্টেম্বর) পরিবহন শ্রমিকদের বাস ষ্ট্যান্ড এলাকায় অলস বসে থাকতে দেখা গেছে। এছাড়া সকাল থেকে বাস কাউন্টারগুলো খোলা থাকলেও কর্মীদের কর্মহীন সময় অতিবাহিত করছেন। কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর-ঢাকা-চট্রগ্রাম রুটে বাস চলাচল বন্ধ রয়েছেন তবে বিকেলে বাস মালিক পক্ষের সাথে শ্রমিক নেতাদের আলোচনায় বসার কথা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, গতকাল পর্যন্ত মালিক পক্ষের সাথে আলোচনায় বসার বিষয়টি অনিশ্চিত ছিল। আজ সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার শ্রমিক নেতৃবৃন্দের সাথে বাস মালিক পক্ষের সাথে বিকেলে ঢাকা গাবতলীতে আলোচনা অনুষ্ঠিত হবে। আশা করছি আলোচনার মাধ্যমে ভালো সমাধান বেরিয়ে আসবে।
প্রসঙ্গত বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে গতকাল সোমবার থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসি পরিবহনসহ কয়েকটি পরিবহনের শ্রমিক-কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন।