হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী। এ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ -৬ ( শাহজাদপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম, এ মুহিত । আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে ড. মুহিত বলেন, আমি হিন্দু ধর্মাবলম্বীদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।
শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনে একটা বিশেষ স্থান দখল করে আছে। সুদীর্ঘকাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি এক সমৃদ্ধিশালী ঐতিহ্য ধারণ করে আছে। যে কোনো ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক বিভেদ-বিভাজনকে অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন সূচনা করে। শারদীয় দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। একটি শাশ্বত সার্বজনীন উৎসব হিসেবে বাংলাদেশে এটি পালিত হয়। জনাব মুহিত আরো বলেন, শান্তির নগরী শাহজাদপুর গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে চললে সমাজ থেকে সকল অশান্তি দূর হবে ।
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয় এবং শাহজাদপুর বাসির সেবা করার সুযোগ পাই তাহলে শাহজাদপুর কোন ধর্মবর্ণ বিভেদ থাকবে না। সবাইকে নিয়ে সাম্য- মানবিক ও শান্তির শহর শাহজাদপুর গড়ে তুলবো, ইনশাআল্লাহ। সেই সাথে দুর্গাপূজা ও বিজয় দশমীতে শাহজাদপুর কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।