বাংলাদেশ, শনিবার, মে ৯, ২০২৬
বাঘায় বিপদজনক ভটভটি

মোটরসাইকেলে পাশ কাটিয়ে যাওয়ার সময় ছিটকে পড়ে সেনা সদস্য আহত

NewsPaper

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ

মোটরসাইকেলে পাশ কাটিয়ে যাওয়ার সময় ছিটকে পড়ে সেনা সদস্য আহত

রাজশাহীর বাঘায় চলন্ত মোটরসাইকেল  থেকে ভটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত সেনা সদস্য সজিব হোসেন(২৭)কে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সেনা সদস্য বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা মাঝপাড়া গ্রামের জোবেদ আলীর ছেলে।

শনিবার(১৩-০৯-২০২৫) বাঘা উপজেলার তেথুলিয়া-দিঘা সড়কের অমরপুর গ্রামের আফসার-লক্ষীর বাড়ির সামনে বাক ঘোরার সময় মোটরসাইকেল  থেকে ভটভটির চাকার নীচে পড়ে যান সজিব। এসময়  পেটের উপর ভটভটি চাকার পড়ে  নাড়ি-ভুড়ি বের হয়ে গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় পল্লী চিকিৎসক সহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে তেথুলিয়া-দিঘা সড়ক হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন। একই দিকে যাচ্ছিল খড়ি বোঝাই ভটভটি। পাশ কাটিয়ে যাওয়ার সময় ভটভটির ধাক্কায় চাকার নীচে পড়ে যায় সজিব। এসময় পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়া অবস্থায় তাকে উদ্ধার করে কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্টে পাঠান স্থানীয়রা।  ঘটনার পর ভটভটি চালকসহ হেলপার পালিয়ে যায়।

সজিবের চাচাতো ভাই সাকিল হোসেন জানান, শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নাটোরের লক্ষনবাড়িয়া  শ্বশুর বাড়ি যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে আহত হন। কাদিরাবাদ কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,ভটভটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান,সজিব হোসেন- ৯৯ ব্রি গ্রেড পদ্মা সেনানিবাসে কর্মরত বলে  জানতে রেছেন।