বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মান্দায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ০৬:০০ অপরাহ্ণ

মান্দায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন

“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত।

আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে একটি র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) সেলিনা বেগম, উপজেলা সমবায় অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুল হাকিম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার কবিরাজ, নওগাঁ মাল্টিপারপাস্ কো-অপারেটিভ এর ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আনসার আলী,সতিহাট কৃষি সমবায় সমিতর সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মান্দা উপজেলা বণিক সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মুনসুর।

অনুষ্ঠান শেষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জোতবাজার বণিক সমিতি ও উপজেলা পর্যায়ে জোতবাজার ক্ষুদ্র সমবায় সমিতি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।