রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় বাউসা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাউসা হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম বাদসা, আনোয়ার হোসেন পলাশ, এনামুল হক, প্রভাষত নবাব আলী, শিমুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু প্রমুখ।
অপর দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা ৪০ মিনিটে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশসহ তিন শতাধিক মুসল্লি।
এছাড়া বাঘা পৌর বিএনপির আয়োজনে বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে বিকাল সাড়ে ৪ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, কৃষক দলের নেতাকর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।
উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাংবাদিক আমানুল হক আমান প্রমুখ।