বাংলাদেশ, বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বিএনপি সুখে দুখে মানুষের পাশে আছে: গনসংযোগ কালে চাঁদ

NewsPaper

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ

বিএনপি সুখে দুখে মানুষের পাশে আছে: গনসংযোগ কালে চাঁদ

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে  বিএনপির প্রার্থী  আবু সাইদ চাঁদ বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগসহ ঊঠান বৈঠক করেছেন। এসময় তিনি  বিএনপির উন্নয়ন কর্মসচিতে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,প্রতিষ্ঠাকাল থেকেই বিএনপি সুখে দুখে মানুষের পাশে আছে আগামীতেও থাকবে।

গড়গড়ি ইউনিয়ন  যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম জনির  নেতৃত্বে তার বাড়ির প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গড়গড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এর আয়োজন করেন।

এছাড়াও ৩নং ওয়ার্ডে চকেনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে.২ নং ওয়ার্ডে খায়ের হাট ক্লাবের মোড়েসহ ইউনিয়নটির ৯টি ওয়ার্ডে গন সংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উেিপস্থত ছিলে আবু সাইদ চাঁদ। উপস্থিত থেকে বক্তব্র দেন-উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপু, গড়গড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমদাদুল হক ,গড়গড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মনিম রবি,ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায় এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।  উপস্থিত ছিলেন ওয়ার্ড পর্যায়ের নের্তৃবৃন্দ।