রাজশাহীর তানোর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের দিকে থানা মোড়স্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন।
তিনি নেতাকর্মীদের বলেন গত ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের ফলাফলে আমি হতাশ না। আদালতে বিচারাধীন। রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামীতে স্থানীয় নির্বাচন আছে। এজন্য সবাই কে এক কাতারে আসতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। বিশেষ করে তৃনমূল পর্যায়ের ত্যাগীদের কমিটিতে নিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম কে গুরুত্ব দিতে হবে। কারন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবেনা। একাধিক প্রার্থী থাকতে পারে। এজন্য দলকে সুসংগঠিত করার কোন বিকল্প নেই। বয়োজ্যেষ্ঠদের উপদেষ্টাতে রাখতে হবে। দখলবাজ, চাঁদাবাজদের বয়কট করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান সিনিয়র নেতা কামরুজ্জামান হেনা, কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সভাপতি খলিলুর রহমান। জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির, ড্যাব নেতা ডা: মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মুঞ্জুর রহমান, সাবেক কাউন্সিলর আবু সাঈদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, ছাত্র দলের সদস্য সচিব মোতালেব হোসেন, জারদিস, রফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।