বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মো: সিহাব উর রহমান নিলয়

মো: সিহাব উর রহমান নিলয়

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

Bangla Today News

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসায় আসেন ফিলিস্তিন রাষ্ট্রদূত।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন বলে জানান দিদার।