বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
বিবিসি বাংলাকে সাক্ষাৎকার

আগামী নির্বাচনে জনগণের মাঝেই থাকব: তারেক রহমান

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ণ

আগামী নির্বাচনে জনগণের মাঝেই থাকব: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জানিয়েছেন, তিনি আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকবেন, থাকতে চান। বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘ফিজিক্যালি (শারীরিকভাবে) আমি এই দেশে (ব্রিটেনে) রয়ে গেলেও মন–মানসিকতার দিক থেকে আমি বিগত ১৭ বছর ধরে বাংলাদেশেই আছি। কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশা আল্লাহ দ্রুতই ফিরে আসব।’

এ সময় তারেক রহমানের কাছে তাঁর দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট দিন তারিখের বিষয়ে জানতে চায় বিবিসি। তবে তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি। সে সময়ও তিনি বলেন, ‘দ্রুতই।’

নির্বাচনের আগেই দেশে আসবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতি যখন করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি—নির্বাচনের সঙ্গে, রাজনৈতিক দল এবং রাজনৈতি কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব।’