বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মান্দায় তৃণমূলে শক্ত অবস্থান তৈরি করেছেন ডাঃ ইকরামুল বারী টিপু

NewsPaper

রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:০৭ অপরাহ্ণ

মান্দায় তৃণমূলে শক্ত অবস্থান তৈরি করেছেন ডাঃ ইকরামুল বারী টিপু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিকভাবে উত্তপ্ত নওগাঁ -৪ (মান্দা) আসন।

দলের নেতাদের নানা জটিলতা বিভাজন ও রাজনৈতিক দ্বিধা দ্বন্দ্বের প্রেক্ষাপটে ইতিবাচক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ডাঃ ইকরামুল বারী টিপুর নাম।

জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এই প্রার্থী বর্তমানে এলাকার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সাধারণ মানুষের ভাষ্য দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি মানবিক চিকিৎসা সেবা, সহজ সরল জীবন যাপন,পরোপকার মূলক কর্মকাণ্ড সব মিলিয়ে ডাঃ ইকরামুল বারী টিপু মান্দার মানুষের এক ভরসা হয়ে জানান দিচ্ছে।

এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীর প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত তালিকায় রয়েছে ডাঃ ইকরামুল বারী টিপুর নাম।

অন্যদিকে সব দলের মানুষকে নিজের করে নেওয়ার বিরল ক্ষমতা রয়েছে ডাঃ ইকরামুল বারী টিপুর মধ্যে। ডাঃ বারীর সবচেয়ে বড় শক্তি হলো দল মতের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো। চিকিৎসক হিসেবে তার মানবিক সুনাম বহু বছরের। অনেক পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত-বিরাতে ফোন দিলেই তিনি ছুটে আসেন। আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসা দেন বিনা পয়সায়। এলাকার প্রভাষক এমদাদুল হক বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতা নয়, বরং মানুষের সেবা করার মাধ্যম। এজন্যই মূলত দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। 

১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত মান্দা উপজেলায় জোরালো উপস্থিতি দেখা যাচ্ছে ডাঃ ইকরামুল বারী টিপুর। মান্দা উপজেলার মাঠ পর্যায়ে প্রতিদিনই দেখা যায় ডাঃ ইকরামুল বারী টিপুর সরাসরি জনগণের সংস্পর্শে। গ্রাম থেকে গ্রাম, হাটে বাজারে তিনি মানুষের খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন অভিযোগ শুনছেন, প্রয়োজনীয় সহায়তা করছেন। আবার তাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও জানাচ্ছেন। স্থানীয় ভোটারদের মতে যুব সমাজের বড় অংশ তার পক্ষে প্রবীনদের আস্থাও বেশি, কৃষক ও খেটে খাওয়া মানুষদের ভোটের ভিত্তি শক্ত হচ্ছে। চিকিৎসা সেবার কারণে মহিলাদের মধ্যেও প্রভাব বাড়ছে।

ডাঃ ইকরামুল বারী টিপুর জনপ্রিয়তার পেছনে যে কারণগুলো সবচেয়ে বেশি কাজ করছে- চিকিৎসক হিসেবে পরিচিতি, বিনা মূল্যে চিকিৎসা সেবা, দরিদ্র মানুষের জন্য ঔষধ সরবরাহ, নির্লোভ চরিত্র ব্যক্তিগত স্বার্থে কখনো পদে ব্যবহার না করা, শান্ত স্বভাব ও সহজ সরল জীবনযাপন, ভদ্রতা ও আচরণে স্বচ্ছ ভাবমূর্তি, সবার সাথে নিবিড় সম্পর্ক। বিরোধ মিটিয়ে দেওয়া, সামাজিক কাজে নেতৃত্ব। উন্নয়ন পরিকল্পনায় রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মন্দিরসহ অবকাঠামো উন্নয়নে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি।

১৪ টি ইউনিয়নে মাঠ পর্যায়ে প্রচারণায় এগিয়ে গেছেন ডাঃ টিপু। মানুষের আস্থা ও চিকিৎসা সেবা তাকে দিয়েছে বাড়তি মূল্য। এই নতুন সমীকরণ নির্বাচনী মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে মান্দা জুড়ে এখন জনগণের আস্থার প্রতীক প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি আলোচনায়, প্রতিটি চায়ের আড্ডায় বার বার ভেসে আসছে একটাই নাম ডাঃ ইকরামুল বারী টিপু। 

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল বলেন, মান্দার মানুষ পরিবর্তনও উন্নয়নের রাজনীতি চায়। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা একজন সৎ,শিক্ষিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনীত করেছি। আমাদের এমপি প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু জনগণের আস্থা অর্জন করেছেন তাঁর সততা, মানবিকতা ও এলাকার উন্নয়নে দীর্ঘদিনের আন্তরিক কাজের মাধ্যমে। আমরা বিশ্বাস করি জনসমর্থন নিয়েই তিনি আগামী নির্বাচনে মান্দাকে একটি আদর্শ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 

ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, মান্দায় শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে- মান্দায় অধিকার বঞ্চিত হবে না মানুষ, যার যা অধিকার তাকে তা প্রদান করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতি এবং অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার রাজনীতি।