বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

সংবিধানের সংশোধন-সংস্কার টেকসই করতে গণপরিষদ লাগবে, দাবি এনসিপির

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১১ অপরাহ্ণ

সংবিধানের সংশোধন-সংস্কার টেকসই করতে গণপরিষদ লাগবে, দাবি এনসিপির

আমেরিকার আরোপ করা পাল্টা শুল্ক কমাতে দেশটি থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার সচিবালয়ে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমেরিকার আরোপ করা শুল্ক ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য ইউএসটিআরের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় অগ্রগতি হয়েছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি আরও কমিয়ে আনার চেষ্টা চলছে। বর্তমানে ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে। ঘাটতি কমানো প্রধান্য পাবে, সেই বিষয়টা জানিয়েছি। তারা সন্তোষ প্রকাশ করেছেন। এক মাসের মধ্যেই আমেরিকার সঙ্গে চুক্তির সময় নির্ধারণ হবে।’

শেখ বশির বলেন, ‘আমেরিকা থেকে কৃষিপণ্য এবং জ্বালানি আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে হবে। তাহলে আরোপিত শুল্ক ১৫ শতাংশ করার ব্যাপারে আলোচনা হবে। তাই তুলা, গম ও উড়োজাহাজসহ বিভিন্ন পণ্য কেনার পথে হাঁটছে বাংলাদেশ।’

পাল্টা শুল্ক নিয়ে চুক্তির খসড়া চূড়ান্ত করতে রোববার ঢাকায় আসেন উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। দুই দিনের এই সফরে প্রতিনিধিদলটি শুল্ক আরও কমানোর বিষয়েও আলোচনা করবে।

আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। এই সফরে খসড়া নিয়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।

সভা শেষে বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এখন আমেরিকার সাথে বাণিজ্য ঘাটতি প্রায় ৬ বিলিয়ন ডলার। আগে ঘাটতি ছিল ৮ বিলিয়ন ডলার। এখন ৬ বিলিয়ন ডলার ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমেরিকার সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে। তবে আমেরিকা থেকে গমসহ অন্যান্য পণ্য কেনা হচ্ছে বলে আপাতদৃষ্টিতে মনে হলেও এটা দীর্ঘমেয়াদী বাণিজ্যের ক্ষেত্রে সুফল বয়ে আনবে।’