বাংলাদেশ, রবিবার, এপ্রিল ৫, ২০২৬

মানদায় ডা. ইকরামুল বারী টিপুর গণসংযোগ ও পথসভায় হাজারো মানুষ

NewsPaper

রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ণ

মানদায় ডা. ইকরামুল বারী টিপুর গণসংযোগ ও পথসভায় হাজারো মানুষ

নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুর গণসংযোগ ও পথসভাকে ঘিরে শুক্রবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গা বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথসভা ও গণ সংযোগে অংশ নিতে হাজারো মানুষ ঢল নামে এলাকাজুড়ে।

এ সময় ডা. টিপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

গণসংযোগ ও পথসভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাসক এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা নূর বক্স মন্ডল, কাঁশোপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, যুবনেতা তালহা জুবায়েদ, শামিম হোসেন, শরীফ হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।