বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

তানোরে মনোনয়ন প্রত্যাশী তারেকের পূজামণ্ডপ পরিদর্শন

NewsPaper

তানোর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ণ

তানোরে মনোনয়ন প্রত্যাশী তারেকের পূজামণ্ডপ পরিদর্শন

রাজশাহীর তানোরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ৫৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি বলেন,বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমরা সবাই সম্প্রীতির মাধ্যমে ধর্মীয় উৎসব পালন করে থাকি। আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি। বিগত সময়ে এক পাক্ষিক ভাবে স্বৈরাচারী ধর্মীয় উৎসব পালনের নিল নকশা করেছিল। আমাদেরকে অগ্নি সন্ত্রাসসহ নানা ভাবে প্রতিহত করে আপনাদের ধর্মীয় উৎসবে আসতে দেয়া হয়নি। তারা মনে করেছিল হিন্দু সম্প্রদায়ের আসল বন্ধু ও সহযোগী তারাই। কিন্তু আমরা বা আমার দল সেটা মনে করেনা। যার যে ধর্ম সে ধর্ম উৎসব মুখোর পরিবেশে পালন করবে।

আমাদের মাঝে থাকবেনা কোন ভেদাভেদ, আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের আসল পরিচয় হওয়া দরকার। বার্তায়  তারেক আরো বলেন, আমাদের এই অঞ্চল বা বরেন্দ্র ভূমি সৌহার্দ্য সম্প্রীতির এক জলন্ত দৃষ্টান্ত। এক পাড়ায় নানা ধর্মের লোকজন বসবাস ও তাদের ধর্মীয় কাজ করে থাকেন। একটি পক্ষ সেই সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করতে চাই। কিন্তু যুগযুগ ধরে সম্প্রীতির মাধ্যমে যে ধর্মীয় কৃষ্টি সংস্কৃতি চালু আছে সেটা যেন কেউ নষ্ট করতে না পারে। আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু সম্প্রদায়ের উপর কোন ধরনের অরাজকতা থাকবেনা। তাদের উপর কোন আঘাত আসলে বিএনপি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কারন আমরা মানবিক সমাজ গড়ে তুলতে বদ্ধ পরিকার।

শারদীয় দূর্গা পূজা যেন সফল ভাবে ও উৎসব মুখোর পরিবেশে পালনের আহবান জানিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে অশুভ শক্তিকে পরাজিত করার দৃড় প্রত্যায় ব্যক্ত করেন এই মনোনয়ন প্রত্যাশী। 

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক উপেন চন্দ্র, বিএমডিএ’র বোর্ড সদস্য সাইফুল ইসলাম হীরক, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর গাফফার, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা ওবায়দুর রহমান, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া,ওয়ার্ড যুবদল নেতা বজলুর রহমান, ছাত্রদল নেতা শুভ,শান্ত অন্তু,স্বাধীন প্রমূখ।