মেজবান কোম্পানিতে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান পরিচালিত করে জরিমানা করা হয়। গত ২২শে আগস্ট রোজ বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। রংপুর মেজবান কোম্পানি লিমিটেড এবং মেজবান ফুডে বিশেষ অভিযান ও জরিমানার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ২৩ আগস্ট দেশের বিভিন্ন জেলা থেকে শেয়ার পার্টনার গন ছুটে আসেন রংপুরে।
শেয়ার পার্টনার সায়েদ খান ও মিষ্টি বেগম এর কাছে মেজবান কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মো: মেজবা উদ্দিন এর সাথে জড়িত হওয়ার বিষয়ে জানতে চাইলে তারা বলেন মো: মেজবা উদ্দিন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের রংপুর জেলার ভলেন্টিয়ার ও সদস্য যুক্ত টিমের একজন টিম লিডার সেহেতু তিনি বিভিন্ন সময় বিভিন্ন জেলা ও দেশের বাইরে অনলাইন গুগোল মিটে যুক্ত হয়ে তার লিমিটেড কোম্পানিতে শেয়ার পার্টনার হওয়ার প্রস্তাব নিতেন সেখান থেকে আমরা তার সাথে ব্যবসায়িক পার্টনার হিসাবে যুক্ত হই আমরা ৮ জন সদস্য প্রতি সদস্য ১ লক্ষ টাকা করে তাকে নগদ,বিকাশে ও ব্যাংকের মাধ্যমে প্রদান করি। টাকা প্রদানের পর তার কাছে কোম্পানির মানি রিসিভ ও এগ্রিমেন্ট চাইলে তিনি বিভিন্ন কৌশলে সময় ক্ষেপণ করেন। আমাদের পার্টনারের মধ্যে ৫ জন প্রবাসী পার্টনার রয়েছে।
পার্টনারগণ তাদের শেয়ারের টাকা মেজবান কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোঃ মেজবা উদ্দিন এর কাছে তাদের শেয়ারের টাকা ফেরত চাইলে মেজবাহ উদ্দিন তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করেন।
একপর্যায়ে শেয়ার পার্টনারগণ লিখিত অভিযোগ নিয়ে রংপুর কোতোয়ালি থানা ও রংপুর সেনা ক্যাম্প কমান্ডার এর দ্বারস্থ হন। প্রশাসনের পরামর্শ অনুযায়ী তারা মেজবার সাথে হিসাবে বসার সিদ্ধান্ত নেন। পার্টনারদের সুস্পষ্ট লিখিত হিসাব অনুযায়ী তাদের ব্যবসায় ৪ লক্ষ টাকা ও মুনাফা হয়। কিন্তু মেজবাহ উদ্দিন মেরিন বিভিন্ন কলাকৌশল অবলোপন করে ৭-৮ ঘন্টা হিসাবের জন্য সময় ক্ষেপণ করলেও। তার কাছে থাকা নগদ অর্থ ও সঠিক হিসাব দিতে ব্যর্থ হয়। অবাঞ্ছিত হিসাব দিয়ে ব্যবসায় প্রায় ৩ লাখ টাকা লোকসান দেখায়। যেটা উপস্থিত সকলের কাছে অপ্রত্যাশিত ছিল।
এক পর্যায়ে সকলের উপস্থিতিতে শেয়ার পার্টনার একজন আপুর প্রতি মেজবাহ ক্ষিপ্ত হয়ে ওঠে।পরবর্তীতে প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর রংপুর এবং লালমনিরহাট জেলার দায়িত্বশীলদের উপস্থিতিতে ব্যবসায়িক মুনাফা ছাড়াই বাধ্য হয়ে লোকশান মেনে নেয় শেয়ার পার্টনাররা। শেয়ার পার্টনারগনের মধ্য হতে প্রাপ্ত মূলধন ৮ লক্ষ টাকার মধ্যে ২,৩৬,৪০০ টাকা নগদ প্রদান করে। এবং বাকী টাকা আগামী ৬ সেপ্টেম্বর তারিখে পরিশোধ করবেন বলে জানান।
সবশেষে, শেয়ার পার্টনারগণ মেজবার কাছে প্রতারণার স্বীকার হয়ে বুকভরা স্বপ্ন, ও অশ্রুঝরা কান্না নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে স্থান ত্যাগ করেন বলে যানা গেছে ।