বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

একদিনে হাসপাতালে আরও ৪৭০ ডেঙ্গু রোগী

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ণ

একদিনে হাসপাতালে আরও ৪৭০ ডেঙ্গু রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭০ জন। এ নিয়ে চলতি বছরে ২৯ হাজার ৫১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৫ জনের। যাদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ হাজার ৫১৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৩৬৩ রোগী।