নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী দল বিএনপি'র মান্দা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম এ মতিন।
উল্লেখ্য যে, গত (২৮ জুলাই) নির্বাচনের মাধ্যমে মান্দা উপজেলা বিএনপি'র কমিটি নির্বাচিত হয়। নির্বাচিত কমিটি পরবর্তীতে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নির্ধারণ করেন।
পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, বিএনপি সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান মকে,সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সহসভাপতি নওফেল আলী মন্ডল, সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক, এ্যাড: কুমার বিশ্বজিৎ সরকার, ছাত্রদলের আয়বায়ক সালেকুর রহমান প্রমূখ।
পরিচিতি সবাই নবনির্বাচিত কমিটির ১০১ জন সদস্য সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়।
পরিচিতি সভা শেষে মান্দা উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের শাহাদাৎ বরণকৃত নেতা কর্মীদের দোয়া ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।