বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫, ০১:০৬ অপরাহ্ণ

গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রতিদিনের কাজ শেষ করে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া ২টার দিকে বিকট শব্দ শুনে আতঙ্কিত তারা৷ আশপাশের লোকজন এগিয়ে এলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বের হন। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এ হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।