বাংলাদেশ, শুক্রবার, মে ১, ২০২৬
চেক ডিজঅনার মামলা

হাসপাতালে মারা গেছেন কারাবন্দী বাঘার ইজদার

NewsPaper

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ

Bangla Today News

চারটি চেক ডিজঅনার মামলায় কারাবন্দী সাজেদুল ইসলাম ওরফে ইজদার সোমবার (২৫-৮-২০২৫) বিকেল ৩টা ১৮মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসকের ভাষায় কার্ডিয়াক এরেষ্ট-এ মারা গেছেন। গত শনিবার (২৩-০৮-২০২৫) রাত ৯ টা ৪৩ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করেছিল কারাকর্তৃপক্ষ। সাজেদুল ইসলাম ইজদার  বাজুবাঘা নতুনপাড়া নিবাসী  সাজদার রহমানের ছেলে।  

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, মোট ৪ টি চেকের মামলা ছিল। সাজা হয়েছিল- কোনটিতে ১ বছর, কোনটিতে ৬ মাস, কোনটিতে ৪ মাস, কোনটিতে ৫ মাস। মোট ২ বছর ৩ মাস।

কারাগারে বন্দী হয়েছিলেন  ২০২৩ সালের ২৭ আগষ্ট (২৭/৮/২০২৩ ইং) । সাজার মেয়াদ শেষে ২৬ নভেম্বর’২৫  কারাগার থেকে বের হওয়ার কথা ছিল তার। 

রবিউল ইসলাম জানান,তার সহোদর বড় ভাই সাজেদুল ইসলাম  ইজদার আম ও কাঠ  এর ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সুবাদে ফাঁকা চেক জমা দিয়ে সুদে টাকা নিয়েছিলেন। ব্যবসায় লোকসানের কারনে সুদে নেওয়া টাকা দিতে পারেননি।  পরে তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়। 

তিনি জানান,প্রথমে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২৫ আগষ্ট)  ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ টা ১৮ মিনিটে মারা যান।