ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
তবে উল্লেখ থাকে যে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।