আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে তাঁকে আটক করা হয়।
আওয়ামী লীগের নেতা-কর্মী, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি অনুষ্ঠান চলছিল।
সেখানে জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
পুলিশের রমনা বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।