বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

বাঘায় ইয়াবাসহ গ্রেফতার-১

NewsPaper

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ণ

বাঘায় ইয়াবাসহ গ্রেফতার-১

রাজশাহী বাঘায় ৮ পিসি ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি শাহিনুর ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।  সে নাটোর জেলার লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্ৰামের মৃত সাইফুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়,সোমবার(২৬-০৪-২০২৬) রাতে বাঘা উপজেলার তিন খুঁটি নামক এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা কালে তাকে গ্ৰেপ্তার করা হয়। 

অফিসার ইনচার্জ (ওসি )সেরাজুল হক এর নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম, এ এস আই রিপন মিয়া সংগীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।

ওসি সেরাজুল হক জানান, সোমবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামি তার নিজ হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট  রাখার কথা স্বীকার করেছেন । তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। (যার মামলা নম্বর ১৮ তারিখ ২৬/৪/২০২৬)।