বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

মান্দায় বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

NewsPaper

মোঃ রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ

মান্দায় বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত প্রাণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর মান্দায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক (এনজিওর) সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ মোঃ তাসনিম হুসাইন (আরিফ) এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনার সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডাঃ মোঃ জয়নাল আবেদীন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মান্দা স্বাস্থ্য পরিদর্শক  হারেজ আলী, উপজেলা   যক্ষা ও কুষ্ঠু নিয়ন্ত্রণ সহকারি (টিএলসিএ) মল্লিকা ঠাকুর, মান্দা ব্র্যাকের জনসাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ মাকসুদুর রহমান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ইনচার্জ মোঃ আতাহার হোসেন মোল্লাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন এবং পরামর্শ প্রদান করেন।