ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাজশাহীর কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কমিটির সহসম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। সেই সাথে দুই-তৃতীয়াংশ আসনে জিতে রাষ্ট্র ক্ষমতায় বসতে চলেছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপি সরকার গঠনকে কেন্দ্র করে অবহেলিত রাজশাহীর উন্নয়নের জন্য নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলনকে সরকারের মন্ত্রী হিসেবে দেখতে চাই রাজশাহী অঞ্চলের সর্বসাধারণ ও বিএনপির নেতাকর্মীরা। তারা মনে করে কোনো সরকারের আমলে রাজশাহীতে কোনো মন্ত্রী না দেওয়াতে উন্নয়ন বঞ্চিত হয়েছে পুরো রাজশাহী তথা বরেন্দ্র এলাকা। তাই রাজশাহীর উন্নয়নে (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চাই রাজশাহী বাসী।
তারা মনে করে তারেক রহমানের উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে রাজশাহী অঞ্চল থেকে এবার মন্ত্রী দেওয়ার বিকল্প নেই।
উল্লেখ্য যে, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট কেন্দ্র ১৩১ টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। এখানে ৩৮ হাজার ৩৯১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শফিকুল হক মিলন।