বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ধানের শীষ আমানত হিসেবে আমাকে দিয়েছে, জয়ী করে রক্ষার দায়িত্ব আপনাদের: চাঁদ

NewsPaper

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ণ

ধানের শীষ আমানত হিসেবে আমাকে দিয়েছে, জয়ী করে রক্ষার দায়িত্ব আপনাদের: চাঁদ

মানুষের প্রতি ভালোবাসা থেকেই রাজনীতি করছেন বলে জানিয়েছেন। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ। শুক্রবার (৬-০২-২০৬) সারাদিন বাঘা পৌর সভার বিভিন্ন  ওয়ার্ড-এ নির্বাচনী গন সংযোগ ও পথসভায় এ কথা বলেন তিনি। 

জনপ্রতিনিধি ও রাজনীতির সাথে যুক্ত হয়ে সুখে-দুঃখে পাশে আছেন উল্লেখ করে আবু সাইদ চাদ বলেন, ‘নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও এলাকাবাসীকে ছেড়ে যাইনি।  দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত রক্ষার দায়িত্ব এখন আপনাদের হাতে।’ তাঁর রাজনীতির মূল শক্তি হিসেবে সাধারণ মানুষের ভূমিকা স্বীকার করে বিএনপি প্রার্থী বলেন,  আপনারা যদি পবিত্র এই আমানত রক্ষা করেন, তাহলে আমি আজীবন ঋণী থাকব।’

কখনও কারও ক্ষতি করেননি ও ভবিষ্যতেও না করার আশ্বাস দিয়ে চাঁদ বলেন, ‘আমি আপনাদের  কাছের মানুষ হিসেবে আমি ভুল করলে আপনারা আমার কাছে জবাবদিহি চাইতে পারবেন।’ ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নিপীড়ন সহ্য করা হবে না। নিজেকে ‘সবার পাহারাদার’ হিসেবে তুলে ধরে তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ-পথসভা কালে  অন্যান্েযর মধ্যে বক্তব্য রাখেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম ,বিএনপি নেতা সাইফুল ইসলাম,মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ,আফাজ উদ্দীন,লিয়াকত হোসেন,যুবদল নেতা সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি,আল আমিন জমাদার,স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম,ছাত্রদল নেতা শামীম সরকার। উপস্থিত ছিলেন ওয়ার্ড ভিত্তিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী।