বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মান্দায় গণভোট গ্রহণের নিমিত্তে প্রচারে ট্রাকের যাত্রা শুরু

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ

মান্দায় গণভোট গ্রহণের নিমিত্তে প্রচারে ট্রাকের যাত্রা শুরু

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্প কলার একাডেমীর পরিবেশনায় গণভোট গ্রহণের নিমিত্তে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক ভ্রাম্যমান সঙ্গীতা অনুষ্ঠানের ট্রাকের যাত্রা শুরু করা হয়েছে। 

বুধবার ১৪ (জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা শিল্পকলা একাডেমির মাঠে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক ভ্রাম্যমান সঙ্গীতা অনুষ্ঠানের ট্রাক যাত্রার শুভ উদ্বোধন করেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসার আখতার জাহান সাথী। 

এসময় ইউএনও সাথী বলেন,গণভোটকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে সঠিক তথ্য, দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। 

বক্তব্যে গণভোটে অংশগ্রহণকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী, অভিভাবক ও জনগণের সম্পৃক্ততার আহ্বান জানান। সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক চর্চায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমান সংগীত আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মুত্তালিব, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাঈফ আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মান্দা উপজেলা শিল্প কলার একাডেমির শিল্পীবৃন্দ।