আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চারঘাট-বাঘা ৬ আসনের সাংসদ প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা এবং বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম মিঠুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন তার পিতা হামিদুল ইসলাম ওরফে হায়দার মেলেটারি। মঙ্গলবার (২৩-১২-২০২৫) বিকেলে বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আমিনুল ইসলাম মিঠুর প্রস্তাবক হিসেবে বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাজুবাঘা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাম্বার আলী, বিএনপির নেতা ফরিদ আহমেদ,
রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাগর আলীসহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ করার পর বিএনপি নেতৃবৃন্দ বলেন, আজ আনুষ্ঠানিকভাবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জননেতা আমিনুল ইসলাম মিঠু ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বিএনপি’র চুড়ান্ত মনোনয়নে প্রার্থী মনোনিত হলে আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করব ইনশাল্লাহ।