বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুলড্রেস ও বাইসাইকেল বিতরণ

NewsPaper

রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ণ

মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুলড্রেস ও বাইসাইকেল বিতরণ

নওগাঁর মান্দাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ এবং বালিকা বিদ্যালয় এর মেয়ে শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়। 

আজ বৃহস্পতিবার ২৭ (নভেম্বর) ২৫ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫/২৬ অর্থবছরের (এডিপির) আওতায় ৩৮ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও ১০ জন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ৮ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ৯ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল স্থানীয় গণমাধ্যম কর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।