বাংলাদেশ, মঙ্গলবার, মে ৫, ২০২৬

মান্দায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫, ০৮:২৪ অপরাহ্ণ

মান্দায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন,উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বিজয় দিবস জাতির গৌরবের প্রতীক এবং শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির বেদনাবিধুর স্মৃতিচারণ। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এই দুই দিবসকে যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা প্রশাসন জানায়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিজয় মেলা, চারু,কারু স্থানীয়দের উৎপাদিত শিল্প পণ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোর প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা।


সভায় (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, এটি আমাদের অস্তিত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। তাই সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার মাধ্যমে উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হবে।