বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মান্দায় মহিলা হাফেজিয়া মাদ্রাসার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

NewsPaper

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ণ

মান্দায় মহিলা হাফেজিয়া মাদ্রাসার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় খাতুনে জান্নাত (রাঃ) মহিলা হাফেজিয়া, এতিমখানা ও ক্বওমী মাদ্রাসার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা আমির ও নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা উপজেলা আমির ও ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, চকশ্যামরায় উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহসীন আলী।

বক্তারা বলেন, “দ্বীনি শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সৎ, নৈতিক ও আদর্শবান নারী সমাজ গঠনে এ হাফেজিয়া ও কওমী মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের খতিব মাওলানা রিয়াজুল হক কাশেমী।