বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

আজ রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

আজ রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অংশ হিসেবে আজ সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

গত রোববার বিকেলে ৪টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান।