সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক প্রফেসর ড. এম এ মুহিত সাহেবের পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইউনুছ আলী।
রূপবাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রবিবার বিকেলে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে ছাত্রদল নেতা মোঃ ইউনুছ আলী বলেন, “দেশের গণতন্ত্র বিগত ফ্যাসিস্ট সরকার মুছে দিয়াছে , মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ধানের শীষের বিজয়।আমাদের প্রিয় নেতা প্রফেসর ড. এম এ মুহিত একজন শিক্ষিত, সৎ ও মানবিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে শাহজাদপুরে আবারও গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই ছাত্রদল, যুবদল ও বিএনপির প্রতিটি কর্মীকে এখন মাঠে থাকতে হবে, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।”
তিনি আরও বলেন,“দেশের তরুণ সমাজ আজ হতাশায় ডুবে আছে। তাদের কর্মসংস্থান, শিক্ষা ও ভবিষ্যৎ আজ অনিশ্চিত। তাই তরুণদের নেতৃত্বে পরিবর্তনের আন্দোলন গড়ে তুলতে হবে। সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।”
বৈঠকে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবলু মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক প্রার্থী, সাবেক ছাত্রনেতা মোঃ আবু হানিফ, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন, বিএনপি নেতা ইমরান, সাইফুল, যুবদল নেতা রুবেল, ছাত্রদল নেতা মোজাহিদ, নাইমসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, “ড. এম এ মুহিত সাহেব একজন নিরলস পরিশ্রমী, জনদরদি ও ত্যাগী নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তাঁর নেতৃত্বেই শাহজাদপুরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শক্তিশালী হবে।
”বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।সভা শেষে সকল নেতাকর্মীরা একযোগে প্রতিজ্ঞা করেন,“আমরা ড. এম এ মুহিত সাহেবের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত।”