বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

নওগাঁর মান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত

NewsPaper

রওশন আলম, নওগাঁ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:১৫ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত

“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও‌ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মান্দা নওগাঁর আয়োজনে উপজেলা চত্বরে র ্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। হাত ধোয়া প্রদর্শনী উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোহাইমিনুল ইসলাম ও রুমেলা খাতুন, তথ্য আপা সিরাজুম মুনিরা, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।