বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

বাগাতিপাড়ায় স্মার্ট পাঠাগারের শুভ উদ্বোধন

NewsPaper

ফজলুর রহমান, বাগাতিপাড়া

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ

বাগাতিপাড়ায় স্মার্ট পাঠাগারের শুভ উদ্বোধন

যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির উপর জোর দিয়ে শিক্ষার্থীদের শিখনের মান উন্নয়ন ও  কার্যকর করতে নাটোরের বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া দাখিল মাদরাসায় স্মার্ট পাঠাগারের  উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার( ০৯ আগষ্ট) দুপুরে অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পাঠাগার উদ্বোধনের পূর্বে স্মার্ট পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। 

এছাড়াও পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সুপার(প্রধান শিক্ষক) শামসুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা,বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে অধ্যাপক আব্দুর রব,প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তালতলা  দাখিল মাদ্রাসা সুপার আকরাম হোসেন, বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহেদের রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জয়েন্তিপুর দাখিল মাদ্রাসার সুপার রবিউল ইসলাম, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের দাতা সদস্যরা।