“আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” প্রতিপাদ্যে রাজশাহীর তানোর জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে তানোর উপজেলা পরিষদ হল রুমে এ কন্যা শিশু ও অভিভাবকদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু একটি দিনে নয়, সারা বছর আমাদের সচেতন থাকতে হবে কন্যা শিশুদের অধিকার নিয়ে। তাদের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করাই হবে আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রতিটি কন্যাশিশুকে সুরক্ষা ও সম্মানের সাথে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। তাদের ভেদাভেদহীনভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা নিজেদের সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। সকলে মিলে এমন একটি সমাজ গড়ি যেখানে প্রতিটি কন্যা শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী , মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, টিএইচও বার্নাবাস হাসদা, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য জাকির হোসেন, সহকারি প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক এইচএম.ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন।