বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

বাঘায় ভ্যারাসিটি সিডলিং সোসাইটির বৃক্ষরোপন ও চারা বিতরণ

NewsPaper

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৬ অপরাহ্ণ

বাঘায় ভ্যারাসিটি সিডলিং সোসাইটির বৃক্ষরোপন ও চারা বিতরণ

পরিবেশ রক্ষার আন্দোলনের অংশ হিসেবে  রাজশাহীর বাঘায় ভ্যারাসিটি সিডলিং সোসাইটির আয়োজনে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপন  করা  হয়েছে। বৃহসপতিবার(২৫-০৯-২০২৫) উপজেলার মহিলা বানিজ্যিক  কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট এর সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। এছাড়াও পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর সাথে আচরনের বিষয়ে শিক্ষার্থীরা আলোচনায় অংশ গ্রহন করেন।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু সাঈদ মোঃ সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভ্যারাসিটি সিডলিং সোসাইটির পরিচালক ও বাপার বাঘা উপজেলা শাখার সভাপতি  ডঃ আব্দুস সালাম লাভলু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, ভ্যারাসিটি সিডলিং সোসাইটির বাঘা উপজেলার সভাপতি ও বাপার বাঘা উপজেলা শাখার সভাপতি  ডঃ আব্দুস সালাম লাভলু।

বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক সাবদার হোসেন, প্রভাষক সোহেল রানা, ভ্যারাসিটি সিডলিং সোসাইটির সাধারণ সম্পাদক ও  বাপার বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিল্পব,শিক্ষার্থী-ইসমত আরা,জেবা খাতুন,ফাল্গুনি, আসনাহুল হুসনা,তাহাসসুম প্রমুখ। উপস্থিত ছিলেন- শিক্ষক- হাফিজউল্লাহ, আলী হাসান মিঠু,ইদ্রিস আলী,আরোজ আলী, নূরে সায়েম ও সাংবাদিক আব্দুল হামিদ মিঞা,শিক্ষার্থী গালিব হোসেন  প্রমুখ।