বাংলাদেশ, বুধবার, এপ্রিল ২২, ২০২৬

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশের একমাত্র ডিজিটাল ইসলামী কোম্পানি: সিইও অভি

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশের একমাত্র ডিজিটাল ইসলামী কোম্পানি: সিইও অভি

বাংলাদেশের একমাত্র পূর্নাঙ্গ ডিজিটাল ইসলামী কোম্পানি হচ্ছে 'আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স' বলে মন্তব্য করেছেন কোম্পানিটির সিইও নুরে আলম ছিদ্দিক ওভি। তিনি গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার রাতে রাজশাহীর একটি কনফারেন্স রুমে লন্ডন এয়ার টিকিট অর্জনকারীদের সংবর্ধনা ও ডিনার পার্টির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


তিনি বলেন, গ্রাহকের প্রতি আমার অনুরোধ আপনারা পলিসি করার পূর্বে বেশি মুনাফার প্রলোভনে না পড়ে একটি ভালো কোম্পানি নির্বাচিত করুন তাহলে আপনাদের আমানত নিরাপদ থাকবে।

ভালো কোম্পানি নির্বাচন করার ক্ষেত্রে দুটি পরামর্শ দিয়ে এই বিমা বিশেষজ্ঞ বলেন, বিমা পলিসি গ্রহণের পূর্বে আপনারা দেখবেন সেই কোম্পানিটির পরিচালন ব্যয় সরকারে ব্যয়সীমার মধ্যে আছে কিনা এবং কোম্পানিটির সকল দাবি নিষ্পত্তির হার কত শতাংশ। এই দুটি বিষয় খোঁজ নিয়ে পলিসি করলে গ্রাহকের আমানত নিরাপদ থাকবে। 
সিইও অভি আরও বলেন, আলফা লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশের এমন একটি কোম্পানি যার ২০২০ সালের পর থেকে এখন পর্যন্ত শতভাগ দাবি পরিশোধ করে আসছে, আর এটি সম্ভব হয়েছে কারন কোম্পানিটি সরকারের ব্যয়সীমার মধ্যে পরিচালিত হয়। তাই তিনি সকলকে শতভাগ নিরাপদ আমানতের ক্ষেত্রে আলফা লাইফকে বেছে নেওয়ার আহবান জানান।

আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর সেলস্ ম্যানেজার ও রাজশাহী অফিসের ইনচার্জ আব্দুল্লাহ আল মাহমুদ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি ( ট্রেনিং) সাজেদুল বারী, রাজশাহীর সুনামধন্য অর্থোপেডিক্স সার্জারী ও বারিন্দ মেডিকেল কলেজের সাবেক অধ্যাক্ষ ডা: বি.কে. দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। 

এসময় উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর এ্যাসিস্টেন্ট সেলস্ ম্যানেজার আসাদুল্লাহ আল গালিব, এ.টি.এম গোলাম মাওলা শাহীন, ব্রাঞ্চ ম্যানেজার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম মাহাতাব উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার মনিরুজ্জামান, কামরুজ্জামান বাদশা, আশরাফ আলী, সানজিদা খাতুন রিনা, আলমগীর হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম গোলাম কবির, সাবেক ডিজিএম ও আলফা লাইফ ইন্সুইরেন্স এর ইউনিট ম্যানেজার রবিউল আলম, সাবেক ডিজিএম আবুল কাশেম, ওয়াহিদুজ্জামান সরকার প্রমুখ। 

এসময় রাজশাহীর বিভিন্ন সামাজিক ও প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন। 

এর আগে বিকেলে একই স্থানে কোম্পানির রাজশাহী অঞ্চলের দেড় সতাধিক কর্মকর্তাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।