পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮:৪৫ মিনিটের দিকে কৃষক মোঃ আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে ভিকটিম সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
ভিকটিমের পিতা জানান, সোহেল প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৭:৩০টায় খাওয়ার পর বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। রাত ৯:৩০টার দিকে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানায়, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত যুবক মোঃ সোহেল পেশায় ভ্যানচালক। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছিলেন এবং রাত ৭:৩০টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাজারের দিকে যান। রাত ৯:৩০টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন করলে ফোন বন্ধ পান।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।