“ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গু মুক্ত নওগাঁ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি মাসের প্রথম কর্ম দিবসে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দীপঙ্কর পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী, উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ, মাধ্যমিক কর্মকর্তা শাহ আলম সেখ, তথ্য আপা সিরাজুম মুনিরা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।