বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ইস্ত্রি করা ছাড়াই পোশাক সুন্দর রাখার কৌশল

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ

ইস্ত্রি করা ছাড়াই পোশাক সুন্দর রাখার কৌশল

আপনি সকালে অফিস কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে দেখলেন আপনার শার্টটা কুঁচকে গেছে। আবার হাতের কাছে ইস্ত্রিও নেই। এমন মুহূর্তে অনেকেই বিপাকে পড়ে যান। এতে দুশ্চিন্তার কিছু নেই। কারণ কিছু সহজ ঘরোয়া টিপসেই আপনার শার্টটিকে কয়েক মিনিটের মধ্যে একদম পরিপাটি করে দেবে।

চলুন জেনে নেওয়া যাক, ইস্ত্রি ছাড়াই কীভাবে ঘরোয়াভাবে পোশাক সুন্দর করবেন

১. হেয়ার ড্রায়ার

আপনার জামার কুঁচে অংশে হালকা করে ঠান্ডা পানি ছিটিয়ে দিন। এরপর হেয়ার ড্রায়ার চালিয়ে দিন। হালকা চাপ দিয়ে ড্রায়ারের বাতাস ব্যবহার করলে আপনার জামাটি দ্রুত শুকিয়ে যাবে। আর রুমাল কিংবা অন্তর্বাস ভিজে কুঁচে থাকলেও এ পদ্ধতি কাজে লাগানো যায়। এতে পোশাকের কুঁচকানো ভাবও সহজে দূর হয়।

২. ভেজা তোয়ালে

আপনার হাতের কাছে ইস্ত্রি না থাকলে সমস্যা কি? ভেজা তোয়ালে সেই কাজ করে দিতে পারে। মসৃণ জায়গায় আপনার পোশাকটি রেখে তার ওপর টান টান করে বিছিয়ে দিন ভেজা তোয়ালে। এরপর হাত দিয়ে চেপে সোজা করে নিন। এবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলেই সব কুঁচকানো ভাব দূর হয়ে যাবে।

৩. হেয়ার স্ট্রেটনার

হেয়ার স্ট্রেটনার শুধু চুল সোজা করে না, বরং পোশাকও টান টান করে করে। এটি জামা, শাড়ি কিংবা অন্য কোনো কুঁচকে থাকা পোশাককে সোজা করার জন্য বেশ উপযোগী। বিশেষ করে জামার কলার, হাতা ও  টাইয়ের মতো ছোট জায়গা সহজেই স্ট্রেটনার দিয়ে ইস্ত্রি করা যায়। তবে সরাসরি এটি ব্যবহার না করাই ভালো। হেয়ার স্ট্রেটনার পোশাকে ব্যবহারের আগে অল্প পানির ছিটিয়ে দিয়ে ভিজিয়ে নিন। এরপর স্ট্রেইটনার দিয়ে চুল টানার মতো কাপড়ে সোজা করে টেনে নিন।

৪. ভিনেগার স্প্রে

আপনার রান্নাঘরের ছোট্ট উপাদান ভিনেগার শুধু খাবার স্বাদেই নয়, পোশাককে টান টান করতেও কার্যকর ভূমিকা রাখে। চার কাপ পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। এরপর পোশাকের কুঁচকে থাকা জায়গাগুলোতে এই মিশ্রণটি স্প্রে করুন এবং হাত দিয়ে ঘষে ঘষে টান টান করুন। কয়েক মিনিটের মধ্যেই পোশাকের ভাঁজ অনেকটাই মিলিয়ে যাবে, সেই সঙ্গে জামা কিংবা শার্ট হয়ে উঠবে একদম পরিপাটি।

৫. অ্যালুমিনিয়াম, তামা কিংবা লোহার পাত্র ব্যবহার

আপনি প্রথমে অ্যালুমিনিয়াম, তামা কিংবা লোহার পাত্র গরম করুন। পাত্রের তলা দিয়ে চেপে চেপে পোশাক ইস্ত্রি করার মতো ভঙ্গিতে ভাঁজের ওপর চালিয়ে নিন। এবার দেখবেন পোশাক ভাঁজ টান টান হয়ে গেছে।