বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

Pityriasis Versicolor- একটি ভয়াবহ ছত্রাক, সংক্রমণ প্রতিরোধে করণীয়!

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ণ

Bangla Today News

এই রোগের নাম (Pityriasis Versicolor) "Malassezia" নামক এক ধরনের ফাঙ্গাসের আক্রমনে এই রোগ হয়। গরম ও আর্দ্র আবহাওয়া, ঘাম বেশি হওয়া, তৈলাক্ত ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এটি বেশি সক্রিয় হয়ে ওঠে।

এমন হলে প্রাথমিক অবস্থাতেই ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন।


ভয়াবহ ছত্রাক (দাদ বা Fungus) সংক্রমণ প্রতিরোধে করণীয়ঃ-

১। ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন।

২। ব্যবহৃত মোজা ও অন্তর্বাস নিয়মিত পরিবর্তন করুন এবং পরিষ্কার রাখুন।

৩। অন্যের ব্যবহৃত গামছা, তোয়ালে, কাপড়, জুতা, চিরুনি ব্যবহার করবেন না।

৪। ঢিলেঢালা পোশাক অথবা সুতি কাপড় পরিধান করুন।

৫। ব্যবহৃত কাপড় উত্তমরূপে ধুয়ে সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, প্রয়োজনে ইস্ত্রি করে নিন।

৬। নিয়মিত গোসল করুন।

৭। ঘর্মাক্ত শরীরে থাকবেন না।

৮। এলার্জি জাতীয় খাবার যতটা সম্ভব পরিহার করুন।

৯। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া মুখে খাবার ঔষধ কিংবা স্টেরয়েড জাতীয় ইনজেকশন ব্যবহার করবেন না।

১০। ছত্রাক সংক্রমণ হলে গ্যাকোজিমা/রিংগার্ড/স্টেরয়েড এবং স্টেরয়েড মিশ্রিত ছত্রাকরোধী ক্রীম লাগাবেন না।

১১। ছত্রাক সংক্রমণে সঠিক মাত্রা ও ব্যাপ্তিকাল মেনে ঔষধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ বন্ধ করবেন না।

১২। সম্পূর্ণরূপে ভালো হওয়া পর্যন্ত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকুন।