জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে আছে। এর মধ্যে ভিপি পদে শিবির ছাত্রদল প্যানেলের ব্যবধান ৬ ভোটের। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা দেখা যায়।
৮ কেন্দ্রের ফলে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
এ ছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৪২২ ভোট পেয়েছেন। এদিকে, এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৯৯ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৬৯০ ভোট পেয়েছেন।