ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থীরা যার যার হল অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে ভোট দেবেন।
এদের মধ্যে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থী।
এই প্রার্থীরা সবাই উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
ছাত্রদলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম কবি জসিমউদ্দীন হলের শিক্ষার্থী। এই হলের কেন্দ্রেই ভোট দেবেন তিনি।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ- বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের, স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন এবং শিবির প্যানেলের এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খান বিজয় একাত্তর হলের শিক্ষার্থী। তারা সবাই সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন।
প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘ মোল্লার বসু জগন্নাথ হলের শিক্ষার্থী। তিনি ভোট দেবেন শারীরিক শিক্ষা কেন্দ্রে।
বাগছাসের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার অমর একুশে হলে শিক্ষার্থী। তিনি কার্জন হল কেন্দ্রে ভোট প্রদান করবেন।
স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন।