বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
কমিটি ঘোষণা

রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন রবিউল আলম মিলু

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণ

রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন রবিউল আলম মিলু

সদ্য ঘোষিত রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে অধিষ্ঠিত হলেন বিএনপির দুঃসময়ের পরিক্ষিত নেতা ও রাসিকের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু।

রবিউল আলম মিলুকে বিগত আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতনের স্বীকার হয়ে জেলেও যেতে হয়েছে। তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে। 

গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

ঘোষিত ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও দলকে শক্তিশালী করতে রবিউল আলম মিলুকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।  দলীয় সূত্রে জানা গেছে, এই আংশিক কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। এছাড়াও সহ-সভাপতি হিসেবে আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন এবং জয়নাল আবেদিন শিবলী দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল আলম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নং সদস্য এবং মো. মাইনুল আহসান (পান্না)-কে ২ নং সদস্য হিসেবে রাখা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নতুন কমিটি ঘোষণা করা হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

এর আগে গত ১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্টিত হয়। এর ২ মাস ২২ দিন পর আংশিক কমিটি ঘোষণা করা হলো।