জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী মহানগরের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোবাশ্বের আলীকে আহবায়ক ও আতিকুর রহমানকে সদস্য সচিব মনোনিত করে এ কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এনসিপর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ টি পদ ও ৪৭ জন্য সদস্যর নাম উল্লেখ এনসিপির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এ-ই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এ-ই কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন, মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিবরা হলেন, মসহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম, উরসী মাহফিলা ফাতেহা।
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সামওয়ান, আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবির হাসনাত রুদ্র।