বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫, ০১:০০ পূর্বাহ্ণ

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ শেষ হয়নি। এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এ ঘটনায় বনলতা, বাংলাবান্ধা, মধুমতি ট্রেন আটকা পড়েছে। এছাড়া ঢাকাগামী ধূমকেতু ট্রেন বিলম্বে ছাড়ার সম্ভাবনা রয়েছে। 

রেলওয়ের একজন ওয়েম্যান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশে রওনা দেয়। এ সময় অন্য লাইনে থাকা দুটি বগির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। 

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন জানান, বনলতা এক্সপ্রেসের দুটি বগি অন্য ট্রেনে লাগানোর জন্য স্টেশনে এনে রাখা হয়েছিল। সানটিংয়ের জন্য অপেক্ষমাণ ইঞ্জিন ছাড়া এ বগি দুটি নিজে নিজেই পেছনের দিকে সরে যায়। আর তখনই স্টেশন থেকে বের হচ্ছিল ঢালারচর এক্সপ্রেস। এ সময় ওই দুটি বগির সঙ্গে ঢালারচরের দুটি বগির সংঘর্ষ হয়।

তিনি জানান, ঢালারচরের লাইনচ্যুত দুটি বগির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনও আসছে। ট্রেনটি আসার পর দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে। এরপরই ট্রেনটি তার গন্তব্যে ছেড়ে যাবে।

ভিডিও লিংক: https://www.facebook.com/share/v/1A7m7TJDuB/