মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা
রওশন আলম, নওগাঁ published: ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:২৯ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পুকুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানে ড্রেজার মেশিন ব্যবহার করে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় অভিযুক্ত জাহাঙ্গীরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তিনি বলেন,অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেন। স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।