বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

মান্দায় পাচার কালে সরকারি ভর্তুকির ৪৫ বস্তা সার জব্দ


রওশন আলম, নওগাঁ published:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:১৮ পিএম

মান্দায় পাচার কালে সরকারি ভর্তুকির ৪৫ বস্তা সার জব্দ

নওগাঁর মান্দায় পাচার কালে সরকারি ভর্তুকির ৪৫ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার ১৫ (এপ্রিল) বেলা ১২ টার দিকে মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড়ে এই সরকারি ভর্তুকির ৪৫ বস্তা সার জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুইটি ব্যাটারি চালিত অটো ভ্যানে করে নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ বাজারে আমজাদ হোসেন এর দোকানের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল এসময় এলাকাবাসী সরকারি ভর্তুকির সারের বস্তা দেখে সন্দেহ হলে তারা সেখানে ভ্যান দুটো আটকে রেখে প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোহাইমিনুল ইসলাম। জিজ্ঞাসাবাদে অটো ভ্যান চালকরা জানাই নিয়ামতপুর থেকে সার গুলো বাগমারার দামনাশ বাজারে পৌঁছে দিতে কিন্তু তাদের কাছে সারের কোন বৈধ কাগজপত্র ছিল না।

জব্দকৃত সারের মধ্যে ডিএপি- ২৫ বস্তা ও টি এস পি ছিল-২০ বস্তা। যার সরকারি মূল্য ৫৩ হাজার ২৫০ টাকা। 

পাচারকৃত সারের মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

জব্দকৃত সারের বিষয়ে ম্যাজিস্ট্রেট বৈশাখ বলেন- অবৈধভাবে সার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। যেহেতু এই সার অবৈধ সেজন্য স্যার গুলো জব্দ করা হলো এবং কালিকাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ এর জিম্মায় রেখে ইউনিয়নের প্রকৃত কৃষকের মাঝে এক বস্তা করে বিক্রয় করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।