বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়


প্রেস বিজ্ঞপ্তি published:  ১২ এপ্রিল, ২০২৬, ০৩:১১ পিএম

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সাথে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মতবিনিময় সভায় নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সুইপ স্মার্টের প্রতিনিধিরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল মনিটরিং এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রাসিক কর্তৃপক্ষ নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।

সভায় সুইপ স্মার্টের পক্ষে উপস্থিত ছিলেন সুইপ স্মার্টেও ম্যানেজিং ডিরেক্টর নীলস ভ্যান ডেন হুক,  কনসালট্যান্ট স্যান্ডি ইন্দ্রিয়ানা, চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল এ টি এম মুজিবুল আলম (অব.) এবং ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট আহসানউল্লাহ দেওয়ান।

সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ প্রমুখ।