রাবি প্রতিনিধি published: ০৪ মার্চ, ২০২৬, ১১:৫২ এএম

রাজশাহীতে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাণদ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) নগরীর তেরখাদিয়ায় ভিক্টোরিয়া কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েকশ প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের উপস্থিতিতে মিলনমেলা পরিণত হয় প্রাণবন্ত এক আয়োজনের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণদের অন্যতম সংগঠক ও কলেজ শিক্ষক ড. আব্দুস সবুর। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে কয়েকজন সদস্য তাঁদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় প্রফেসর কালাচাঁদ শীল শিগগিরই ঈদ পুনর্মিলনী আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করা সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহীর পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. আনসার উদ্দীন, একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. সাজ্জাদ বকুল, রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আ ন ম জাকির হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষক ও পুলিশ কর্মকর্তারা।