বাংলাদেশ, বুধবার, এপ্রিল ২২, ২০২৬
logo

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাল রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম


রাবি প্রতিনিধি published:  ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৯ পিএম

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাল রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফোরামের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা এবং দোয়া শেষে ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফজলুল হক বলেন, বিশ্বের ভাষার জন্য প্রথম জীবন দিয়েছিল বাঙালিরা। তাদের আত্মত্যাগকে স্বীকৃতি জানাতে আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত পেয়েছে। সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং মহান আল্লাহর কাছে দোয়া আল্লাহ করি তিনি তাদেরকে জান্নাতবাসী করুন। 

ড. হক আরো বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশীদের দেশপ্রেম এবং আত্মত্যাগের আরেক নজির। জীবনের চেয়েও এ জাতি তার দেশ, ভাষা এবং সম্প্রদায়কে ভালোবাসে। 

পুষ্পার্ঘ্য অর্পণকালে উপস্থিত ছিলেন, ফোরামের বর্তমান সভাপতি প্রফেসর ড. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিরুল ইসলামসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।